Wednesday, January 6, 2010

Youtube এর বিকল্প


আপনাদের সাথে আজকে যে সাইটটি শেয়ার করব তার নাম হচ্ছে www.youku.com
সাইটটিকে অনেকেই youtube এর বিকল্প হিসেবে ভাবতে পারেন। নিম্নে সাইটটির কিছু ভাল ও মন্দ দিক তুলে ধরার চেস্টা করছি।

ভাল দিক-
১) সাইটটিতে ভিডিও Buffering অনেক দ্রুত।
২) যেকোন বিদেশী মুভি একটি পার্টেই দেখতে পাবেন।
৩) নতুন Hollywood/Bollywood/Chinese মুভি/সিরিয়াল অতি দ্রুত আপলোড করা হয় এই সাইটে ।
৪) Alexa তে এ সাইটের Ranking ৫৪। তাই নিঃসন্দেহে বলা যেতে পারে এটি একটি জনপ্রিয় সাইট।
মন্দ দিক-
১) সাইটটি চাইনিজদের তৈরি এবং বলা যেতে পারে শুধুমাত্র চাইনিজদের জন্যে তৈরি। আর হয়তো একারনেই সাইটটির ভাষা শুধুমাত্র চাইনিজ। কিন্তু ভাষা চাইনিজ হলেও ইংরেজীতে সার্চ দিয়ে বিদেশী ভিডিও দেখা যাবে।
২) বাংলা ভিডিও ক্লিপ এর সংখ্যা অনেক কম(নেই বললেই চলে)।

0 comments:

Post a Comment

 
Copyright আমার ওয়েব ঠিকানায় আপনাকে সাগতম 2009. Powered by Blogger.Designed by Ezwpthemes .
Converted To Blogger Template by Anshul .